প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
কোতোয়ালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মো. আসাদুজ্জামান, এএসআই সোহেল আহমেদ ও এএসআই হেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আব্দুল সবুর (পিতা: আব্দুল মালেক ওরফে খালেক)। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকার ১৬ নম্বর চুড়িয়ালটুলি লেইনের বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়রা মামলা নং-৪৫৪/২৪ এবং সিআর মামলা নং-২২৬/২১ (সদরঘাট), নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা মামলায় আদালত চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪